এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার সময়সূচী সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সংসদে  বলেছেন, এইচএসসি সমমানের পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি রয়েছে সরকারের।
উপযুক্ত পরিবেশ হলেই উচ্চ মাধ্যমিক সমমানের (এইচএসসি) পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ২৩শে জুন ২০২০ইং,
 জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী শিক্ষা খাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন তার বাজেট বক্তৃতায়।

তিনি বলেন, করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী ও অভিভাববদের প্রতি আহ্বান জানিয়ে দিপু মনি বলেন, এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।


1 comment:

Powered by Blogger.