একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবদন শুরু হতে যাচ্ছে ।
অনলাইনে আবেদন :

শুরুঃ ০৯-০৮-২০২০ ইং

সময় শেষঃ ২০-০৮-২০২০ ইং

১ম পর্যায়ের নির্ধারিত শিক্ষার্থীর ফলাফল প্রকাশিত হবে ২৫ আগস্ট রাত ৮ টায়।

কোনো কলেজে চান্স পাবার পর শিক্ষার্থীর Selection নিশ্চায়ান অর্থাৎ শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের selection এবং আবেদন বাতিল হবে।

তাই কলেজ নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮ টার মধ্যে।

১ম পর্যায়ের পর পর্যায়ক্রমে ২য় ও ৩য় পর্যায়ের আবেদন চলবে।

আবেদনের সময় টেলিটক / বিকাশ/ নগদ/ শিওরক্যাশ/ সোনালী ব্যাংক যেকোনো একটির মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে।

বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী বা অভিভাবকরা কিছু বিষয় না জানার কারণে কলেজ নির্বাচন, মাইগ্রেশন, নিশ্চয়নসহ বিভিন্ন পদক্ষেপে ভুল করেন, যা পরবর্তীতে সংশোধন করার সুযোগ থাকেনা।
ফলে ভাল জিপিএ নিয়েও কাঙ্খিত কলেজে ভর্তির সুযোগ পায়না।

একাদশ শ্রেণি ভর্তির ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়গুলো হলোঃ

কলেজ চয়েজ- কাঙ্খিত কলেজে আসন সংখ্যা/সর্বনিম্ন কত পয়েন্ট প্রয়োজন তা জানতে হবে।

একাধিক কলেজ চাহিদার ক্ষেত্রে কলেজের তালিকা আবেদনের আগেই করতে হবে।

কলেজ বেশি চয়েজ করা উত্তম, ১০ টি করলে ভাল হবে। ৫ টির নিচে করা যাবেনা।

কলেজ চয়েজের আগে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে নিতে হবে।

নিজের কলেজ নিজেই চয়েজ করবেন। অনেকে বন্ধুদের কাছে বা কম্পিউটার দোকানদার কাছে আবেদন করতে দেয়, তারা নিজেরাই চয়েজ দিয়ে দেয় ইচ্ছেমত।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যাকে তাকে আপনার রোল ও রেজিষ্ট্রেন নম্বর দেয়া যাবে না।

যে কলেজে ধরেন সর্বনিম্ন পয়েন্ট চেয়েছে ৪.০০ আর আপনারও পয়েন্ট ৪.০০ তাহলে সেই কলেজে চাঞ্চ পাবার সম্ভাবনা অনেক কম থাকবে।

কলেজ এমনভাবে চয়েজ দিতে হবে যে, তালিকার যেকোন কলেজে চাঞ্চ পেলে ভর্তি হবার মানসিকতা থাকতে হবে।

যেই কলেজে কোনভাবে ভর্তি হতে চান না সেটা তালিকায় না রাখাই ভাল।

মাইগ্রেশন/কলেজ পরিবর্তন সবসময় উপরের সিরিয়ালের দিকে যায়, তাই মাইগ্রেশনের নিয়ম মাথায় রেখে কলেজ চয়েজ করতে হবে।

আবেদন ১ম দিকে করলে চাঞ্চ পাবার সম্ভাবনা বেশি থাকে এটা ভুল ধারণা, আপনি শেষের দিকে আবেদন করলেও চাঞ্চ পাবার সম্ভাবনা একই থাকবে যদি আপনার জিপিএ ভালো থাকে।

তবে শেষের দিকে আবেদন না করাই ভাল, কারন নেটে সমস্যা থাকে।

অনেকেই বলে আমার ক্লাসমেট ১ম লিস্টে আসছে একই পয়েন্ট নিয়ে তাহলে আমার আসলোনা কেন?
এর কারন সে যে কলেজে চাঞ্চ পয়েছে সেখানে জিপিএ কম চাওয়া হয়েছে।আর আপনি যে কলেজে আবেদন করেছেন সেখানে জিপিএ বেশী লাগে।
তাই এই বিষয় টি মাথায় রেখে পয়েন্ট অনুযায়ী কলেজ চয়েজ করতে হবে।

রেজাল্ট প্রকাশ হলে মোবাইলে দেখার পাশাপাশি ইন্টারনেটেও চেক করতে হবে। তাহলে অনেক ভালো হবে। নিশ্চিত থাকা যাবে।
No comments